কঠোর বিধিনিষেধের ১১ তম দিনে ৩৪৫ জন গ্রেফতার - Shera TV কঠোর বিধিনিষেধের ১১ তম দিনে ৩৪৫ জন গ্রেফতার - Shera TV

কঠোর বিধিনিষেধের ১১ তম দিনে ৩৪৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের একাদশতম দিনে বিনা প্রয়োজনে বাসা থেকে রাস্তায় বের হওয়ায় ৩৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২রা আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইফখাতেখারুল ইসলাম বলেন, “বিধিনিষেধ অমান্য করে এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ১৩৫ জনকে ১ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।” প্রসঙ্গত, গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত গার্মেন্টসসহ সব ধরনের শিল্পকারখানা বন্ধ রেখে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360