পরীমণির আটকের পর নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান - Shera TV পরীমণির আটকের পর নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান - Shera TV

পরীমণির আটকের পর নজরুল ইসলাম রাজের বাড়িতে অভিযান

অনলাইন ডেস্ক:

পরীমণির আটকের পর রাজ মাল্টিমিডিয়ার সত্বাধিকারী নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বনানীর বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। আজ বুধবার রাতে রাজধানীর বনানীর বাসায় অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পরীর প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই সিনেমায় নাম লেখান পরী।

এর আগে, সন্ধ্যায় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় প্রায় ৪ ঘণ্টা র‌্যাবের অভিযানের পর রাত সাড়ে ৮টার দিকে তাকে করে আটক র‌্যাব-১ এর সদরদফতরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360