পরীমনির বেডরুম থেকে ওয়াশরুম, সবখানেই ছিল মদ - Shera TV পরীমনির বেডরুম থেকে ওয়াশরুম, সবখানেই ছিল মদ - Shera TV

পরীমনির বেডরুম থেকে ওয়াশরুম, সবখানেই ছিল মদ

স্টাফ রিপোর্টার:

বহুল আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদসহ নতুন ধরনের মাদক এলএসডি ও আইস জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির বেডরুম, ড্রইংরুম, ডাইনিং রুম এমনকি ওয়াশরুম থেকেও বিদেশি মদ উদ্ধার করা কয়েছে।
বাসাজুড়ে থরে থরে মদের বোতল রাখা ছিল।

তার বাসার এমন কোনো জায়গা নেই, যেখানে মদ নেই। তার কাছে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ ছিল, যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে পরীমনির বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান শুরু করে র‌্যাব।

প্রায় চার ঘণ্টার অভিযান শেষে রাত ৮টা ১৫ মিনিটে এ চিত্রনায়িকাকে আটক করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে অভিযান চালিয়ে মদ নতুন মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়।

জানা গেছে, অভিযানের প্রথম দিকে পরীমনি র‌্যাবকে কোনো সহযোগিতা করেননি। তবে পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাই-ইথ্যালামাইডের (এলএসডি) এবং আইস উদ্ধার করা হয়। পরে তার ড্রইংরুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং বাথরুম থেকে বিপুল সংখ্যক মদের বোতল উদ্ধার করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360