বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - Shera TV বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন - Shera TV

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

স্টাফ রিপোর্টার:

বিয়ের দাবিতে দিনাজপুরের খানসামায় প্রেমিকের বাড়িতে ৪ দিন ধরে অনশনে প্রেমিকা। অভিযুক্ত প্রেমিক পলাতক রয়েছে। খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের বানিয়া পাড়ায় পলাতক প্রেমিক ডালটনের (২৭) বাড়িতে এ ঘটনা ঘটেছে।

প্রেমিক ডালটন পেশায় একজন মোটরসাইকেল মেকার। তিনি ওই এলাকার জয়কান্ত রায়ের ছেলে। আর প্রেমিকা পপি রাণী রায় (১৯) একই উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার সুশীল রায়ের মেয়ে এবং পাকেরহাট বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

বুধবার দেখা যায়, ডালটনের ঘরের সামনে বারান্দায় বসে আছে প্রেমিকা পপি রাণী রায় (১৯)। আর তার পাশে বসে আছে ডালটনের পরিবারের লোকজন।
প্রেমিকা পপি রায় জানায়, মানিকগঞ্জ বাজারে ডালটন রায়ের মোটরসাইকেল মেকারের দোকান থাকায় তার সাথে পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা মোবাইল ও এসএমএসে নিয়মিত কথা বলতেন। এছাড়াও বিভিন্ন জায়গায় ঘুরতেও যান। তিনি বারবার বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু গত ২ মাস ধরে প্রেমের সম্পর্কটি জানাজানি হলে ফোনে যোগাযোগে সাড়া না পাওয়ায় বাধ্য হয়ে তার বাড়িতে এসেছি। তাকে বিয়ে না করা পর্যন্ত এ বাড়ি থেকে কখনো বের হব না।

তবে ডালটনের বাবা জয়কান্ত রায় বলেন, আমার ছেলে ডালটন প্রেমের বিষয়টি অস্বীকার করে বিয়ে করবে না বলে লা-পাত্তা হয়ে যায়। এলাকাবাসীর অনুরোধে মেয়েটাকে বাড়ির ভেতরে রাখা হয়েছে।

এ প্রসঙ্গে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360