র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরীমনিকে - Shera TV র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরীমনিকে - Shera TV

র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরীমনিকে

স্টাফ রিপোর্টার:

র‍্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে চিত্রনায়িকা পরীমনিকে। আজ রাত ৮টার পর তার বাসা থেকে বেরিয়ে যায় র‌্যাবের গাড়ি। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।এর মধ্যে বিপুল পরিমাণ বিদেশি মদ রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মদ-ইয়াবাসহ নানা মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এদিকে চিত্রনায়িকা পরীমনিকে গ্রেফতারের খবরে তার বনানীর বাসার সামনে প্রচুর মানুষ জড়ো হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360