'এলএসডি'তে আসক্ত ছিলেন পরীমনি - Shera TV 'এলএসডি'তে আসক্ত ছিলেন পরীমনি - Shera TV

‘এলএসডি’তে আসক্ত ছিলেন পরীমনি

স্টাফ রিপোর্টার:

হ্যালুসিনেশন সৃষ্টিকারী লাইসার্জিক অ্যাসিড ডাইথ্যালামাইড বা ‘এলএসডির’ মতো ভয়ঙ্কর মাদকে আসক্ত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি। বেশকিছু ধরেই তিনি নিয়মিত এই মাদক সেবন করতেন। বুধবার রাতে র‍্যাবের অভিযানে তার বাড়ি থেকে ভয়ঙ্কর এই মাদক উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমনি র‍্যাব সদস্যদের জানিয়েছেন, সম্প্রতি তিনি ভয়ঙ্কর এই মাদকে আসক্ত হয়েছেন।

অভিযানে থাকা র‍্যাবের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে বলেন, আমরা যখন তার (পরীমনি) বাড়ির প্রতিটা রুম তল্লাশি করি তখন থরে থরে সাজানো দেশি বিদেশি হরেক রকমের মদের বোতল দেখতে পাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি আর কী ধরনের মাদক সেবন করেন? তখন পরীমনি জানান, তিনি মাঝে মধ্যে ‘এলএসডি’ সেবন করেন। বাসায় আছে কি না জানতে চাইলে তিনি এগুলো (এলএসডি) বের করে দেন।’

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, অভিযানে আমরা পরীমনির বাসা থেকে মদ ও এলএসডির পাশাপাশি আইস মাদকও জব্দ করেছি। যেগুলো তিনি সেবন করতেন। এসব মাদকে আসক্তির কারণে তিনি এগুলো কিনে রাখতেন। দুদিন আগেও তিনি এলএসডি সেবন করেছিলেন বলেন জানান র‍্যাবের এই কর্মকর্তা।

থরে থরে রুমে সাজানো মদের বোতল

নামি দামি বিভিন্ন ব্যান্ডের হরেক রকমের মদ সেবন ছিল পরীমনির শখ। তাই তো অভিযানে র‍্যাব সদস্যরা তার ঘরে থরে থরে মদের বোতল সাজানো অবস্থায় পান। পরীমনির বেডরুম ছাড়াও বাথরুমে মিলেছিল মদের বোতল। গড়ে তুলেছিলে মিনি বার। তার শখের ছোট্ট মদের বারে ছিল ছোট্ট বড় হরেক পদের মদ। যেগুলো তিনি প্রতিনিয়ত সেবন করতেন। পাশাপাশি তার সহকর্মীদের নিয়ে প্রায় পার্টি করেতন। পরীমনির ড্রইং রুম, ড্রয়িং রুমের কাভার্ড, শো-কেস, ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল এবং টয়লেট থেকে বিপুল সংখ্যক মদের বোতল রাখা ছিল। পরে সেসব জব্দ করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360