পরীমনি কান্ডে প্রেস বিফিং এ যা বলল র‍্যাব - Shera TV পরীমনি কান্ডে প্রেস বিফিং এ যা বলল র‍্যাব - Shera TV

পরীমনি কান্ডে প্রেস বিফিং এ যা বলল র‍্যাব

স্টাফ রিপোর্টার:

ঢাকাই সিনেমার অলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। তিনি নিয়মিত মাদক সেবন করতেন। পরীমণি ও রাজসহ চারজনকে গ্রেফতারের পর র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ এ কথা জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, পরীমণি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা পরীমণি। তার বাসায় একটি মিনি বারও রয়েছে। তিনি বাসায় নিয়মিত মদের পার্টি করতেন। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমণির বাসায় এসব মাদক সাপ্লাই (সরবরাহ) করতেন।

র‌্যাব বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতো। ভুক্তভোগিদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন। সেজন্য ব্যক্তিগত বাড়িতে নিজেই মিনিবার তৈরি করেছেন।
খন্দকার আল মঈন বলেন, পরীমণি লাইভে এসে কেন এই ভিডিও করল সেটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা সেটি দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে গতকাল বুধবার রাতে র‌্যাব অভিযান শেষে পরীমণিকে আটক করে। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360