গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২৪৮ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২৪৮ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ২৪৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জনের। একই সময়ে করোনায় মারা গেছেন ২৪৮ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৫০ জনে। এছাড়া দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২০৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360