৭১ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি - Shera TV ৭১ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি - Shera TV

৭১ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পুলিশের ৭১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। সহকারী পুলিশ সুপার পদের এসব কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর অতিরিক্ত পুলিশ সুপার পদের যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে। আদেশটি যোগদানের তারিখ থেকে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360