জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি - Shera TV

জেনে নিন রাশিফলে কেমন যাবে আজকের দিনটি

লাইফস্টাইল ডেস্ক:

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, সেনাপতি মঙ্গল ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মেষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম বন্ধুত্ব শুভ।

মেষ [২২ মার্চ-২০ এপ্রিল]

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার আসতে পারে। পিতা-মাতার সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখতে হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। প্রেমিকযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমংসা হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তি ও শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখা শ্রেয় হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক ফুটবে। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্নপূরণ নিশ্চিত করবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে। ভ্রমণ শুভ।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

দীর্ঘদিনের প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। অর্থ উপার্জনের নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ শিগগিরই খুলবে। শরীর-স্বাস্থ্য নিয়ে মনোবেদনার কারণ হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনাসামগ্রীর পসরা সাজবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহয্যের হাত বাড়িয়ে ধরবে। প্রেমিকযুগল সাবধান।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দীর্ঘদিনের আটকে থাকা কাজ চালু হবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

বেকার যুবক-যুবতীরা কর্মের সন্ধান পাবে। অংশীদারদের সহযোগিতায় ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অচিরেই খুলবে। রাগ, জেদ, ক্রোধ, হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। প্রেম, রোমান্স, বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। দুর্জনেরা আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন দূরে থেকে মজা দেখবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিকযুগলের প্রেমের স্বীকৃতি এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় অবশ্য প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360