এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান - Shera TV

এবার রান্না শেখাবেন ড. মাহফুজুর রহমান

অনলাইন ডেস্ক:

গত কয়েক বছর ধরে প্রত্যেক ঈদেই গান নিয়ে হাজির হন আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকা সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার কর্ণধার তিনি। এবার রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাতে টিভির পর্দায় হাজির হতে যাচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান। সেখানে তিনি একটি রেসিপি শেখাবেন। এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজে রান্না করবেন। শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন। তার কণ্ঠে ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360