জামিন পেলেন না চিত্রনায়িকা একা - Shera TV জামিন পেলেন না চিত্রনায়িকা একা - Shera TV

জামিন পেলেন না চিত্রনায়িকা একা

অনলাইন ডেস্ক:

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এই আদেশ দেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন।অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি একার জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ৩১ জুলাই গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একাকে তার রাজধানীর উলনের বাসা থেকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360