১৬ বছরের প্রতিপক্ষের সাথে এবার সতীর্থ মেসি - Shera TV ১৬ বছরের প্রতিপক্ষের সাথে এবার সতীর্থ মেসি - Shera TV

১৬ বছরের প্রতিপক্ষের সাথে এবার সতীর্থ মেসি

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৬ বছর ‘এল ক্লাসিকো’তে মেসির সঙ্গে লড়াই হয়েছে রামোসের। সময়ের স্রোতে পিএসজি শিবিরে আজ তারা সতীর্থ।

দুই জনই ছিলেন স্পেনের দুই দলের অধিনায়ক। দুজনই আগের ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ফ্রি ট্রান্সফারে যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। গত মাসে দুই বছরের চুক্তিতে এখানে আসেন রামোস আর গত মঙ্গলবার একই মেয়াদের চুক্তিতে নাম লেখান মেসি।

সাবেক প্রতিপক্ষকে স্বাগত জানাতে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের পাশাপাশি জার্সির ছবি পোস্ট করে রামোস লেখেন, এমনটা কে ভেবেছিল, তাই না লিও? পিএসজিতে স্বাগতম! স্বাগতম! স্বাগতম!

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360