পরীমণির মুক্তি চেয়ে মানববন্ধন - Shera TV পরীমণির মুক্তি চেয়ে মানববন্ধন - Shera TV

পরীমণির মুক্তি চেয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

চিত্রনায়িকা পরীমণিকে সাত দিনের মধ্যে মুক্তি না দিলে আন্দোলনের হুমকি দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক জন নামে একটি সংগঠন। বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি দেন তারা। জাস্টিস ফর পরীমণি ব্যানারে এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। বিক্ষুব্ধ নাগরিক জন সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় পরীমণির গ্রেপ্তারকে ষড়যন্ত্র বলে দাবি করেন বক্তারা। এসময় তারা গ্রেপ্তার প্রক্রিয়াকে অন্যায় দাবী করে সেই অন্যায়ের বিচার দাবী করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360