পিএসজির হয়ে ২৯ আগস্ট মাঠে নামবেন মেসি - Shera TV পিএসজির হয়ে ২৯ আগস্ট মাঠে নামবেন মেসি - Shera TV

পিএসজির হয়ে ২৯ আগস্ট মাঠে নামবেন মেসি

স্পোর্টস ডেস্ক:

বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। এই মৌসুমে ফরাসি লিগে (লিগ ওয়ান) দু’টি ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। এখন মেসিকে কবে নাগাদ মাঠে নামতে দেখা যাবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

এই প্রশ্নে মুখ খুলেছিলেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। তিনি জানিয়েছিলেন, ‘মেসিকে পুরোপুরি ফিট করে তবেই মাঠে নামাতে চান পিএসজি।’ তবে পিএসজি মেসিকে মাঠে নামানোর বিষয়টি আরও পরিষ্কার করলো। বলা হচ্ছে, আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মেসিকে দেখা যেতে পারে।
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পরে এখনও অবধি কোনও ম্যাচ খেলেননি মেসি। সর্বশেষ লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের এই খেলা দেখতে মাঠে এসেছিলেন মেসি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360