ফের রিমান্ডে পরীমনি - Shera TV ফের রিমান্ডে পরীমনি - Shera TV

ফের রিমান্ডে পরীমনি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণিকে ফের রিমান্ড দিয়েছে আদালত। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে আবারো রিমান্ডে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ নিয়ে তৃতীয় দফা তাকে রিমান্ডে নেয়া হলো। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম রিমান্ডের আদেশ দেন।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। এরপর সাড়ে ১১টার দিকে নেয়া হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম আদালতে।

দু’পক্ষের শুনানি শেষে আবারো একদিনের রিমান্ডে নেয়া হয় পরীমণিকে। রিমান্ডের জিজ্ঞাসাবাদ তিনদিনের মধ্যে করার নির্দেশ দিয়েছে আদালত।

বার বার জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণির আইনজীবী।

গত ১৬ আগস্ট পরীমণির জামিন আবেদন করেন তার আইনজীবীরা। এদিকে, বুধবার জামিন শুনানির সময় মামলার তদন্ত সংস্থা সিআইডি আবারও পরীমণিকে ৫ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানায়।

গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। গত ৪ঠা আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। অভিযানে মদ, এলএসডি ও আইস উদ্ধারের কথা জানায় র‌্যাব।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360