অর্ধ কোটি টাকায় গাড়ি কিনলেন চিত্রনায়িকা নিঝুম - Shera TV অর্ধ কোটি টাকায় গাড়ি কিনলেন চিত্রনায়িকা নিঝুম - Shera TV

অর্ধ কোটি টাকায় গাড়ি কিনলেন চিত্রনায়িকা নিঝুম

স্টাফ রিপোর্টার:
শখের গাড়ি ঘরে তুললেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সম্প্রতি বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন তিনি। গাড়ি কেনার পর সে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। গাড়ি কেনা প্রসঙ্গে নিঝুম রুবিনা জানান, তার নতুন গাড়িটির মডেল ‘কিয়া সেলটোস ২০২১’। বর্তমানে বাংলাদেশে যার বাজারমূল্য ৪৩ লাখ টাকা। গাড়িটি অর্ডার করে দীর্ঘ প্রতীক্ষার পর পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নিঝুম রুবিনা। তিনি আরও বলেন, ঈদের আগেই গাড়িটি পাওয়ার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে দেরি হলো।

অনেকদিন অপেক্ষার পর শখের গাড়িটি পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এদিকে, গাড়ি কেনার পর অনেকেই প্রশ্ন তুলছেন। কীভাবে গাড়িটি কিনলেন বা আয়ের উৎস কী? প্রসঙ্গ তুলতেই রুবিনার সোজাসাপ্টা উত্তর, গাড়িটি কেনার জন্য ব্যাংক লোন নিয়েছি। এছাড়া পুরনো গাড়িটা ১৭ লাখ টাকায় বিক্রি করেছি। লোন নিয়েছি ১৮ লাখ টাকা। ৩৫ লাখ টাকা এখানেই। আর বাকি ৮ লাখ টাকা আমি এড করেছি। এতো বছর ধরে কাজ করছি ৮ লাখ টাকা থাকা তো কোনো ব্যাপার না। আশা করি এখন আর কোনো প্রশ্ন থাকবে না গাড়ি কেনা নিয়ে। সবশেষ ‘বেসামাল’সিনেমার শুটিং করেন নিঝুম রুবিনা। জয়া মিডিয়া প্রোডাকশনের চতুর্থ ছবি এটি। কমল সরকারের লেখা কাহিনীতে ছবিটি পরিচালনা করছেন রাহুল রওশন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360