গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৪৫ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৪৫ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ১৪৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫ হাজার ৯৯৩ জনের। এছাড়াও একই সময়ে করোনায় মারা গেছেন ১৪৫ জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৩ জনে। এছাড়াও মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন। একই সময়ে ৩৪ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360