ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে টিকটকার অপু ভাই - Shera TV ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে টিকটকার অপু ভাই - Shera TV

ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে টিকটকার অপু ভাই

বিনোদন ডেস্ক:

এবার ওয়েব সিরিজে দেখা যাবে আলোচিত-সমালোচিত টিকটকার ইয়াছিন আরাফাত ওরফে অপু ভাইকে। পরিচালক অনন্য মামুনের ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’ ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন সামাজিক মাধ্যমে তুমুল পরিচিতি পাওয়া এই তরুণ।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অনন্য মামুন নিজেই। তিনি বলেন, ওয়েব সিরিজটির কেন্দ্রীয় একটি চরিত্রে অপু ভাইকে দেখা যাবে। কয়েক দিন আগে তাকে চূড়ান্ত করা হয়েছে। এতে অভিনয়ের জন্য তার লুকে পরিবর্তন আনা হবে। যেহেতু সে নতুন, তাই তাকে অভিনয়ের উপর গ্রুমিং করানো হচ্ছে। আমার বিশ্বাস সে ভালো করবে। ’

মামুন আরও জানান, সিরিজটিতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘সিনিয়র ভার্সেস জুনিয়র’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। এতে এক ঝাঁক নতুন শিল্পীদের দেখা যাবে। উল্লেখ্য, এর আগে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত আদনান আল রাজীবের ‘ইউটিউমার’-এ এক ঝলক দেখা গিয়েছিল অপু ভাইকে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360