মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরিক্ষার সময়সূচী প্রকাশ - Shera TV মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরিক্ষার সময়সূচী প্রকাশ - Shera TV

মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরিক্ষার সময়সূচী প্রকাশ

স্টাফ রিপোর্টার:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এম এ, এম এস এস. এম বি এ ও এম এস সি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯ এর কারণে স্থগিত করা হয়েছিল। এই স্থগিত পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২১।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম রবিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360