করোনাভাইরাসে আক্রান্ত পেসার আবু জায়েদ চৌধুরী রাহী - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত পেসার আবু জায়েদ চৌধুরী রাহী - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত পেসার আবু জায়েদ চৌধুরী রাহী

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। যার কারণে হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটি স্থগিত করা হয়েছে। সাত সপ্তাহের ক্যাম্পে বর্তমানে চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের এইচপি ইউনিট। সেখানে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার দিনের ম্যাচ খেলার কথা ছিলো।

২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের আগে সব ক্রিকেটারের দুই দফায় করোনা পরীক্ষা করানো হয়েছে। দুই পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন রাহী। এছাড়া ‘এ’ দলের নাঈম হাসান এবং নাজমুল হোসেন প্রথম দফায় পজেটিভ আসলেও দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360