বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার - Shera TV বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার - Shera TV

বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে ধামা ইউসুফ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২৫ আগস্ট) নগরীর পতেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২০ আগস্ট ধামা ইউসুফের বিরুদ্ধে তার স্ত্রী নিজের মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলায় ইউসুফের বিরুদ্ধে তার বড় মেয়েকে যৌন নিপীড়ন ও মেঝো মেয়েকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরো জানায়, ধামা ইউসুফ নগরীর পাঁচলাইশ থানার শোলকবহর এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360