বিশ্ববিদ্যালয় খুললে অস্থিতিশীলতা তৈরি করবে অপশক্তি - Shera TV বিশ্ববিদ্যালয় খুললে অস্থিতিশীলতা তৈরি করবে অপশক্তি - Shera TV

বিশ্ববিদ্যালয় খুললে অস্থিতিশীলতা তৈরি করবে অপশক্তি

স্টাফ রিপোর্টার:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগকে উদ্দেশ করে বলেছেন, ‘অচিরেই বিশ্ববিদ্যালয় খুলছে। আপনাদের আটঘাট বেঁধে নামতে হবে। অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।’

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শুক্রবার আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, ‘করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোসহ অনেক ভালো কাজের সঙ্গে আছে ছাত্রলীগ।’ এছাড়া তুচ্ছ ঘটনায় খারাপ খবরের শিরোনাম না হতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360