ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবিতে মৃত্যের সংখ্যা বেড়ে ২১ - Shera TV ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবিতে মৃত্যের সংখ্যা বেড়ে ২১ - Shera TV

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবিতে মৃত্যের সংখ্যা বেড়ে ২১

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৮ জন নারী, একজন তরুণ এবং দু’জন শিশু রয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় বিজয়নগর উপজেলার তিতাস নদীর লইসকা বিলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রায় ১২০ জন যাত্রীসহ ইঞ্জিনচালিত নৌকাটি বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে লইসকা বিলে পৌঁছলে বিপরীত দিক থেকে বালু বোঝাই ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইঞ্জিন চালিত যাত্রীবাহি নৌকাটি ডুবে যায়। পুলিশ জানায়, ঘটনার পর অনেকে নদীর তীরে উঠে। এ পর্যন্ত ৮ জন নারী ও ২টি শিশু এবং একজন তরুণসহ ২১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকী করছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360