আদালতে নিজেদের নির্দোষ দাবী করলেন দুই তরুণীকে ধর্ষণ মামলার ৫ আসামি - Shera TV আদালতে নিজেদের নির্দোষ দাবী করলেন দুই তরুণীকে ধর্ষণ মামলার ৫ আসামি - Shera TV

আদালতে নিজেদের নির্দোষ দাবী করলেন দুই তরুণীকে ধর্ষণ মামলার ৫ আসামি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলায় আত্মপক্ষ শুনানিতে আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ ৫ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালতে তারা এই দাবি করেন। আদালত আগামী ৫ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ ধার্য করেছেন।

আলোচিত এই মামলার অন্য চার আসামি হলেন, সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

মামলাটিতে ২০১৮ সালের ১৩ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে ওই বছরের গত ৭ জুন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্রটি আদালতে দাখিল করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ মে বনানী থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360