৩১ আগস্ট পরীমনির জামিন শুনানির দিন ধার্য - Shera TV ৩১ আগস্ট পরীমনির জামিন শুনানির দিন ধার্য - Shera TV

৩১ আগস্ট পরীমনির জামিন শুনানির দিন ধার্য

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির জামিন শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এই দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২২ আগস্ট পরীমণির আইনজীবী মজিবুর রহমান আদালতে এই জামিন আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। তবে শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করা হয়।

আবেদনের পরিপ্রেক্ষিতে পরীমণির জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুই দিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে গত ২২ আগস্ট দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা-ও জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ওই দিনই রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360