লাইফ সাপোর্টে অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ - Shera TV লাইফ সাপোর্টে অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ - Shera TV

লাইফ সাপোর্টে অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ

স্টাফ রিপোর্টার:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে আছেন।
ভারতের নাগপুরের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থান থেকে তাকে দেখতে আসছেন।

পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুব জানিয়েছেন এ তথ্য। তিনি বলেন, ভেন্টিলেশনে আছেন নওশাদ।

গত ২৭ আগস্ট ওমানের মাস্কট বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়া বাংলাদেশে বিমানের ফ্লাইটটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। ভারতের আকাশসীমায় ঢোকার পর হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। পরে নিকটবর্তী নাগপুর এয়ারপোর্টৈ বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360