পরীমনিকে একনজর দেখতে কাশিমপুর কারাগারের সামনে ভিড় - Shera TV পরীমনিকে একনজর দেখতে কাশিমপুর কারাগারের সামনে ভিড় - Shera TV

পরীমনিকে একনজর দেখতে কাশিমপুর কারাগারের সামনে ভিড়

স্টাফ রিপোর্টার:

মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা পরীমণি জামিন পেয়েছেন। এতে তার কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা নেই। তবে জামিনের খবরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ভিড় করেছে উৎসুক জনতা। মঙ্গলবার বিকেল থেকেই তারা পরীমণিকে একনজর দেখতে কারা ফটকে অপেক্ষা করতে থাকেন তার।

স্থানীয় বাসিন্দা সোহেল রানা জানান, পরীমণির বিভিন্ন চলচ্চিত্র দেখেছি। বাস্তবে তাকে কখনো দেখা হয়নি। তাই কারাগারে এসেছি তাকে একনজর দেখার জন্য।
কারা সড়কের দোকানদার ফজলুল হক বলেন, বিকেল থেকে পরীমণির জামিনের খবর প্রচার পায়। পরীমণিকে দেখতে আসা উৎসুক জনতার মধ্যে যুবকই বেশি।

এদিকে, কারাগার থেকে পরীমণি কখন মুক্তি পাবেন সে বিষয়ে এখনো জানা যায়নি। তবে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা আক্তার জানান, বিভিন্ন মিডিয়ার লোকজনের কাছ থেকে পরীমণির জামিনের খবর শুনলেও মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত জামিনের কোনো কাগজপত্র কারাগারে পৌঁছেনি।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজধানীর বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে জামিন দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360