স্ত্রীর পরকিয়া প্রেমিককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ - Shera TV স্ত্রীর পরকিয়া প্রেমিককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ - Shera TV

স্ত্রীর পরকিয়া প্রেমিককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মো. আরিফ হোসেন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘাতক নিজেই গজারিয়া থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহত যুবকের নাম মো. স্বপন মিয়া। তিনি উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। আর আটক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন আরিফ হোসেন। স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত হলে থানায় এসে আত্মসমর্পণ করেন আরিফ হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা রইছ উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে নিহত স্বপন মিয়ার সঙ্গে মো. আরিফের স্ত্রীর বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিলো। এনিয়ে আরিফের সঙ্গে স্বপনের বিরোধ চলছিলো। বিকালে স্বপনকে কুপিয়ে হত্যা করে আরিফ। পরে থানায় এসে আত্মসমর্পণ করে সে। ঘাতক আরিফ আটক রয়েছে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360