ফের সময়সূচীতে পরিবর্তন আনল সাফ - Shera TV ফের সময়সূচীতে পরিবর্তন আনল সাফ - Shera TV

ফের সময়সূচীতে পরিবর্তন আনল সাফ

স্পোর্টস ডেস্ক:

ফের পাল্টে গেল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের সূচি। তবে বড় কোনো পরিবর্তন হয়নি। উদ্বোধনী দিনের দুটি ম্যাচের সময় অদলবদল হয়েছে। যে ম্যাচটি বিকেলে হওয়ার কথা ছিল। সেই ম্যাচটি এখন হবে রাতে। আর রাতের ম্যাচ হবে বিকেলে।

আগের সূচি অনুযায়ী বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল রাত ৯টায়। আর স্বাগতিক মালদ্বীপ ও নেপালের ম্যাচ খেলার কথা ছিল বিকেল ৪টায়। নতুন সূচিতে লাল-সবুজের প্রতিনিধিরা খেলবে বিকেলে। আর স্বাগতিক মালদ্বীপ মাঠে নামবে রাতে।

সূচি পরিবর্তন নিয়ে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘স্বাগতিক মালদ্বীপ দ্বিতীয় ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান করতে চায়। এজন্য মালদ্বীপ তাদের ম্যাচটি রাতে খেলতে চায়৷’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360