পরকীয়া প্রেমিকাকে বিয়ে করছেন অপূর্ব! - Shera TV পরকীয়া প্রেমিকাকে বিয়ে করছেন অপূর্ব! - Shera TV

পরকীয়া প্রেমিকাকে বিয়ে করছেন অপূর্ব!

স্টাফ রিপোর্টার:

৯ বছরের সংসার জীবনের ইতি ঘটলো অভিনেতা অপূর্ব-নাজিয়ার। বিচ্ছেদের পর আবার বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামীকাল পারিবারিক ভাবে বিয়ের আয়োজন হবে বলে নিশ্চিত করেন এই অভিনেতা। পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। বিয়ের সংবাদের পর অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি আজ বিকেলে তাঁর ফেসবুকের ওয়ালে লিখেছেন, চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্। তিনি নতুন এই বিবাহিত জীবনের জন্য অপূর্বকে শুভ কামনাও জানিয়েছেন।

তবে চার বছর ধরে কি তাহলে অপূর্বর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মার রিলেশন ছিলো। নাজিয়ার এই স্ট্যাটাসটা সেরকমই অর্থ বহন করে। যদি তাই হয়ে থাকে তবে বিয়ের পরেও পরকীয়া সম্পর্ক ছিল অপূর্বর এমনটাই মনে করছেন ভক্তরা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360