বাধ্যতামূলক অবসরে পরীমনির মামলার তত্ত্বাবধায়ক কর্মকর্তা - Shera TV বাধ্যতামূলক অবসরে পরীমনির মামলার তত্ত্বাবধায়ক কর্মকর্তা - Shera TV

বাধ্যতামূলক অবসরে পরীমনির মামলার তত্ত্বাবধায়ক কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:
পরীমনির মামলার তত্ত্বাবধায়ক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ–মহাপরিদর্শক শেখ ওমর ফারুককে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুককে চাকরি থেকে অবসর দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।’

চিত্রনায়িকা পরীমনি, মডেল মৌ ও পিয়াসা এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধায়ক ছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন। মামলার তদারকির জন‌্য শেখ ওমর ফারুকের জায়গায় দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360