সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মিডিয়াপাড়া - Shera TV সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মিডিয়াপাড়া - Shera TV

সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ মিডিয়াপাড়া

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-১৩ এর বিজয়ী ও বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। সিদ্ধার্থের বয়স হয়েছিলো ৪০। মুম্বাইয়ের কুপার হাসপাতালের এক কর্মকর্তা জানান, সকালে তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।

বালিকা বধূ ও দিল সে দিল তাক ধারবাহিকে অভিনয় করে আলোচিত হন সিদ্ধার্থ। বিগ বস জেতার পর তার জনপ্রিয়তা আরো বেড়ে যায়। বিগবস জেতার পর কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছিলেন সিদ্ধার্থ।

একতা কাপুরের ‘ব্রোকেন বাট বিউটিফুল’ শোতেই শেষবার দেখা গিয়েছিলো অভিনেতাকে। সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360