কাশিমপুর থেকে মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর - Shera TV কাশিমপুর থেকে মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর - Shera TV

কাশিমপুর থেকে মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

স্টাফ রিপোর্টার:

আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে খুলনা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে খুলনা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, সোনাডাঙ্গা থানার ২৩(২)২০১৩ নং মামলায় খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরার জন্য হেফাজত নেতা মামুনুল হককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ই এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে বেলা ১২টার দিকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা দায়ের হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360