দেশজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস - Shera TV দেশজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস - Shera TV

দেশজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস

স্টাফ রিপোর্টার:

মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমেছে। এই অবস্থায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আভাস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মৌসুুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা বাড়বে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আগামী দুই দিনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি
পেতে পারে। তবে আগামী ৫ দিনের আবহাওয়ার অবস্থা পরিবর্তন হতে পারে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360