নোয়াখালীর কোম্পানিগঞ্জে ১৪৪ ধারা জারি - Shera TV নোয়াখালীর কোম্পানিগঞ্জে ১৪৪ ধারা জারি - Shera TV

নোয়াখালীর কোম্পানিগঞ্জে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার:

নোয়াখালীর কোম্পানিগঞ্জের রংমালা বাজারসহ চারপাশের পাঁচ কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধারা জারি থাকবে।

আজ শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর। তিনি জানান, একই স্থানে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনার কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360