পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী এমপি হারুন - হুইপ আবু সাঈদ আল মাহমুদ - Shera TV পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী এমপি হারুন - হুইপ আবু সাঈদ আল মাহমুদ - Shera TV

পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী এমপি হারুন – হুইপ আবু সাঈদ আল মাহমুদ

স্টাফ রিপোর্টার:

গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপি দলীয় এমপি হারুনুর রশীদকে উদ্দেশ করে সরকারি দলের হুইপ আবু সাঈদ আল মাহমুদ বলেন, তিনি (হারুন) কী কারণে যেন পরীমনির বিষয়ে বড় বেশি আগ্রহী। আমি জানি না, তার বাসায় কী অবস্থা। এর আগেও তিনি পরীমনির বিষয়ে সংসদে কথা বলেছিলেন। গতকালও সুযোগ পেয়ে পরীমনির বিষয় সংসদে উপস্থাপন করেছেন। এর আগে শুক্রবার জাতীয় সংসদে চিত্রনায়িকা পরীমনি, বোট ক্লাব ও কলেজছাত্রী মোসারাত জাহানের আত্মহত্যা প্ররোচনা মামলা নিয়ে বক্তব্য দিয়েছিলেন বিএনপি’র এমপি হারুনুর রশীদ। তিনি এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপি এমপি’র ওইসব বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান আবু সাঈদ আল মাহমুদ। তিনি বলেন, হারুনুর রশীদ অপ্রাসঙ্গিকভাবে পত্রিকার উদ্ধৃতি দিয়ে বেশকিছু আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

সেখানে সত্যের প্রচুর অপলাপ রয়েছে। আবু সাঈদ আল মাহমুদ বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়া, হাউজি, রেসকোর্স আইন করে বন্ধ করেছিলেন।

কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহিম বলে বাংলাদেশে মদ, জুয়া, হাউজি সবকিছু জায়েজ করে দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে মদ, জুয়া, হাউজি বন্ধ করা খুব দুরূহ হয়ে দাঁড়িয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360