ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি - Shera TV ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি - Shera TV

ডিএমপির পরিদর্শক পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলির বিষয়টি জানানো হয়। আদেশে বনানীর নতুন পরিদর্শকের (ওসি, তদন্ত) দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর পূর্ব থানার পরিদর্শক আলমগীর গাজীকে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে পার্থ প্রতিম ব্রক্মচারীকে উত্তর পশ্চিম থানার পরিদর্শক (অপারেশনস), ইসরাফীল হোসেনকে ভুঁইয়াকে বনানী থানায়, আবু জাফর মোহাম্মদ কবিরকে কলাবাগান থানায়, শিশির কুমার কর্মকারকে বংশাল থানায়, কাজী মোহাম্মদ নাসিরুল আমিনকে মতিঝিল থানায়, এস এম গফফারুল আলমকে শাহজাহানপুর থানায়, সুব্রত কুমার পোদ্দারকে ডেমরা থানায়, খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে শ্যামপুর থানায়, মোহাম্মদ মুমিন খানকে ওয়ারী থানায়, প্রেমদাস রায়কে গেণ্ডারিয়া থানায়, উদয় কুমার মন্ডলকে পল্লবী থানায়, মোহাম্মদ শরীফুল ইসলামকে চকবাজার থানায়, শফিকুল ইসলামকে বিমানবন্দর থানায় ওসি অপারেশনস হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মুজাহিদুল ইসলামকে উত্তরা পূর্ব থানায় পরিদর্শক তদন্ত, মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ডিবি মিরপুর বিভাগে, ওমর ফারুককে ডিবি সাইবারে, এবিএম মশিউর রহমানকে প্রসিকিউশন বিভাগে, শামিম হাছান তালুকদারকে ডিবি লিগ্যাল এ্যাফের্য়াস শাখা, আবু বক্কর সিদ্দিককে পিআরএন্ডএইচআরডি বিভাগে এবং মোল্লা রবিউল ইসলামকে আইএডি বিভাগে বদলি করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360