যে কারনে বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ - Shera TV যে কারনে বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ - Shera TV

যে কারনে বন্ধ হয়ে গেল ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ

স্পোর্টস ডেস্ক:

সবকিছু ঠিকঠাকই ছিল, খেলা শুরুর পর চলল মিনিট পাঁচেক। হঠাৎ বন্ধ হয়ে গেল খেলা। স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ অবধি মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

সমস্যাটা শুরু হয় মূলত ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টাইন ইস্যুতে। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোদের কোয়ারেন্টাইন শর্ত না মানার অভিযোগ আগে থেকেই করে আসছিল ব্রাজিল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360