৪ দিনের রিমান্ডে জামায়াতের ৯ নেতা–কর্মী - Shera TV ৪ দিনের রিমান্ডে জামায়াতের ৯ নেতা–কর্মী - Shera TV

৪ দিনের রিমান্ডে জামায়াতের ৯ নেতা–কর্মী

স্টাফ রিপোর্টার:

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ নেতা–কর্মীকে চার দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত। অবশ্য এর আগে রাজধানীর ভাটারা থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাদের প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও হামিদুর রহমান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, মোবারক হোসেন ও ইজ্জত উল্লাহ। এছাড়াও রয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত। তবে, অন্য দু’জনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল সোমবার সন্ধ্যায়রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকে বসেছে, এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানায় ভাটারা থানা পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360