বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে ২০টি বোট উপহার যুক্তরাষ্ট্রের - Shera TV বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে ২০টি বোট উপহার যুক্তরাষ্ট্রের - Shera TV

বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে ২০টি বোট উপহার যুক্তরাষ্ট্রের

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে ২০টি বোট উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল এম. আশরাফুল হক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফ হক চৌধুরীর উপস্থিতিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কোস্টগার্ডের কাছে ২০টি নৌযান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। বাংলাদেশ সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডকে ১০টি ৩৮ ফুট (১১ মিটার) দৈর্ঘ্যের ডিফিয়ান্ট ক্লাস মেটাল শার্ক বোট এবং ১০টি ২৫ ফুট (৮ মিটার) দৈর্ঘ্যের ডিফেন্ডার ক্লাস বোট উপহার হিসেবে দিয়েছে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মিলার বলেন, এই বোটগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চলমান দীর্ঘকালের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার ইতিহাসে আরেকটি বড় উদাহরণ। এই উপহারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সমুদ্রসীমা ও বঙ্গোপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360