বিটকয়েনের বৈধতা দিল যে দেশ - Shera TV বিটকয়েনের বৈধতা দিল যে দেশ - Shera TV

বিটকয়েনের বৈধতা দিল যে দেশ

সেরা টেক ডেস্ক:
বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপটোকারেন্সি তথা বিটকয়েনকে বৈধতা দিলো মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। ক্রিপটোকারেন্সিকে বৈধতা দিয়ে সম্ভাব্য ব্যবসায়িক লেনদেনে বিটকয়েন ব্যবহারের কথাও বলেছে দেশটির সরকার।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে দীর্ঘদিন ক্রিপটোকারেন্সি নিয়ে আইনি লড়াইয়ে বিভক্ত ছিল এল সালভাদর। জনগণের একাংশ এটিকে যেমন বৈধতা দেওয়ার পক্ষে ছিলেন, তেমনি আরেকটি অংশ বিটকয়েন নিয়ে ছিলেন অনিশ্চয়তায়।

দেশটির সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটে প্রত্যেক নাগরিককে ৩০ মার্কিন ডলার সমমূল্যের বিটকয়েন কেনারও সুযোগ দেওয়া হয়েছে।

তবে বিটকয়েনকে বৈধতা দেওয়ায় দেশটিতে এখনও বিক্ষোভ করছেন অনেকে। রাজধানী সান সালভাদর এ বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। যদিও এসবের মাঝেই দেশজুড়ে ২০০ মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই মেশিনের মাধ্যমে বিটকয়েন ও ডলারকে একে অপরে রূপান্তর করা যাবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360