স্টাফ রিপোর্টার:
কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
শরৎকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হলেও দুর্গাপূজা উপলক্ষ্যে ১২-১৫ অক্টোবর, লক্ষ্মী পূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেরা টিভি/আকিব