আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারলেন আমেরিকান ক্রিকেটার - Shera TV আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারলেন আমেরিকান ক্রিকেটার - Shera TV

আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কা মারলেন আমেরিকান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ৬ ছক্কা মারার কীর্তি গড়লেন যুক্তরাষ্ট্রের জ্যাসকারান মালহোত্রা। ওমানে চলমান দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে এই রেকর্ডটি গড়েন মালহোত্রা।
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে মাত্র ১৮ রান করেছিলেন মালহোত্রা। দ্বিতীয় ম্যাচে খেলেন ১৭৩ রানের ইনিংস। ১২৪ বলের ইনিংসটি সাজান ১৬টি ছক্কা আর ৪টি চারের মাধ্যমে।
আন্তর্জাতিক ক্রিকেটে মালহোত্রার আগে আরও তিন ক্রিকেটার ওভারে ৬ ছক্কা মারার রেকর্ড গড়েছিলেন। তারা হলেনÑ হার্শেল গিবস, যুবরাজ সিং এবং কাইরন পোলার্ড।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360