ইরাক থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র - Shera TV ইরাক থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র - Shera TV

ইরাক থেকে ২০২২ সালের জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:
আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও সেনা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিবে দেশটি। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে কৌশলগত আলোচনার ভিত্তিতে এ তারিখ নির্ধারণ করা হয়। খবর আল-জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) ইরাকের সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন্স কমান্ডের মুখপাত্র তাহসিন আল খাফাজি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ইরাক ও আমেরিকার যৌথ কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে এরই মধ্যে বিপুলসংখ্যক মার্কিন সেনা ইরাক ছাড়তে শুরু করেছে।’

তাহসিন আল খাফাজি বলেন, ‘আইন আল আসাদ ঘাঁটির একাংশ এবং আল হারির ঘাঁটি ছাড়া আর কোথাও মার্কিন সেনাদের উপস্থিতি নেই। তবে আইন আল আসাদ ঘাঁটির কমান্ডিংয়ের দায়িত্বও এখন ইরাকি সেনাবাহিনীর হাতে। এছাড়া আল হারির ঘাঁটির একটা বড় অংশই নিয়ন্ত্রণ করছে কুর্দিস্তানের পিশমার্গা বাহিনী।’

২০০৩ সাল থেকে ইরাকে দখলদার মার্কিন সেনারা অবস্থান করছে। তবে ইরাকি জনগণ ও রাজনৈতিক দলগুলো মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে। এর আগে ইরাকের সংসদও মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360