ফেসবুক আলাপে আর্থিক বিনিয়োগ, চিকিৎসকের খোয়া গেল ৪২ লাখ টাকা - Shera TV ফেসবুক আলাপে আর্থিক বিনিয়োগ, চিকিৎসকের খোয়া গেল ৪২ লাখ টাকা - Shera TV

ফেসবুক আলাপে আর্থিক বিনিয়োগ, চিকিৎসকের খোয়া গেল ৪২ লাখ টাকা

অনলাইন ডেস্ক:

ফেসবুকে আলাপ, সেখান থেকে আর্থিক বিষয়ে আলোচনা, এবং সোনায় বিনিয়োগ করার আহ্বান। শেষমেশ অ্যাকাউন্ট থেকে উধাও ৪২ লক্ষ টাকা। এমনটাই ঘটে কলকাতার এক চিকিৎসকের সঙ্গে।

ঘটনাটি ঘটেছে কলকাতায়। কলকাতা পুলিশ বিষয়টি নিয়ে বিষদ জানালেও ওই চিকিৎসকের নাম প্রকাশ করেননি। পুলিশ বলছে, ওই চিকিৎসকের সঙ্গে ফেসবুকে এক তরুণীর পরিচয় হয়। তরুণীর সঙ্গে ভাব গড়ে উঠলে তাঁকে ‘গোল্ডবার’ কেনার পরামর্শ দেন। ফেসবুক বান্ধবীর পরামর্শে ‘গোল্ড বার ‘ কিনতে রাজি হন। পরে মত বদলে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে সেই বান্ধবী উধাও হয়ে যান। শুধু তাই নয়, ওই চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে ‘রেজর পে’ অ্যাপের মাধ্যমে বের করে নেওয়া হয় ৪২ লক্ষ টাকাও।

এ নিয়ে ওই চিকিৎসক মহাচিন্তায় পড়েন। তরুণী বা ফেসবুক বান্ধবীর আর কোনো পাত্তা নেই। শেষে কলকাতা পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। কলকাতা পুলিশের তদন্তকারী একটি দল নামে এই তরুণীর খোঁজে।

যে অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ে, তার সন্ধানে তদন্তকারী দল পৌঁছে যায় মুম্বাই। সেখান থেকেই স্থানীয় পুলিশের সহায়তায় বৃহস্পতিবার থানে থেকে গ্রেপ্তার করা হয় আসিফ আলি আহমেদ শেখকে। অপর অভিযুক্ত দিলীপ হিরানন্দ সজনানি বাড়িতে হানা দেয় তদন্তকারী দল। উদ্ধার করা হয়েছে নগদ ৬১.৮ লক্ষ টাকা, তিন কেজি সোনা, বেশ কিছু জরুরি দলিল, এবং আরও কিছু মূল্যবান জিনিসপত্র।

তদন্তকারী দলে ছিলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর শুক্লা সিনহা রায়, সাব-ইন্সপেক্টর ইন্দ্রনীল ঘোষ, এএসআই মনোজিত দাস, কন্সটেবল সৌমেন পাত্র এবং কন্সটেবল দেবাশিস সরকার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360