নববধূর মৃত্যু ঘিরে রহস্য, পলাতক শ্বশুরবাড়ির লোকজন - Shera TV নববধূর মৃত্যু ঘিরে রহস্য, পলাতক শ্বশুরবাড়ির লোকজন - Shera TV

নববধূর মৃত্যু ঘিরে রহস্য, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

স্টাফ রিপোর্টার:

পাবনার সাঁথিয়ায় আঁখি খাতুন (১৪) নামের এক কিশোরী নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার নন্দনপুর ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।

জানা যায়, ওই গ্রামের সানোয়ারের ছেলে আব্দুল মাজেদের (১৬) সঙ্গে দুই মাস আগে একই ইউনিয়নের দড়ি জগন্থপুর গ্রামের আক্কাজ আলীর মেয়ে আঁখির বিয়ে হয়। শনিবার আঁখির শ্বশুরবাড়ি থেকে জানানো হয় গলায় ফাঁস নিয়ে সে মারা গেছে।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আঁখি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360