‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে ফিরলেন কাজে পরীমনি - Shera TV ‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে ফিরলেন কাজে পরীমনি - Shera TV

‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে ফিরলেন কাজে পরীমনি

বিনোদন ডেস্ক:
কারাগার থেকে মুক্ত হওয়ার পর অবশেষে কাজে ফিরেছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন তিনি। ইফতেখার শুভ জানান, রাজধানীর স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন পরীমনি। কাজে ফিরতে পেরে ভীষণ আনন্দিত পরীমনি। পরী বলেন, কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম। কবে ক্যামেরার সামনে ফিরব মাথায় কেবল এই চিন্তাই ছিল। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হলো। দারুণ ভালো লাগছে।

এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে নাব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান
পরীমনি আরও বলেন, নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান নির্মিতব্য ‘মুখোশ’ সিনেমা পরিচালনার পাশাপাশি এটি প্রযোজনাও করবেন ইফতেখার শুভ। এটি তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবিটিতে পরীমনি ছাড়াও রয়েছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, ফারুক আহমেদের মতো তারকারা। এদিকে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা আছে পরীমনির।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360