শূন্যপদে জনবল নিয়োগ দিচ্ছে বুয়েট - Shera TV শূন্যপদে জনবল নিয়োগ দিচ্ছে বুয়েট - Shera TV

শূন্যপদে জনবল নিয়োগ দিচ্ছে বুয়েট

সেরা জব ডেস্ক:

জনবল নিয়োগ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। শূন্যপদ পূরণের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে। একাধিক পদে ২৩ জনকে নেবে প্রতিষ্ঠানটি। ডাকযোগে করা যাবে আবেদন।

বিভিন্ন বিভাগে নিয়োগ—

১. ছাত্রকল্যাণ পরিদপ্তর  ৩ পদে ৩ জন
২. রেজিস্ট্রার অফিস ৩ পদে ৩ জন
৩. আইটিএন সেন্টার ২ পদে ২ জন
৪. কেমিকৌশল বিভাগ ১ পদে ১ জন
৫. গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ পদে ১ জন
৬. কেন্দ্রীয় লাইব্রেরি ১ পদে ১ জন
৭. দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট ২ পদে ২ জন
৮. ভাইস চ্যান্সেলর অফিস ১ পদে ১ জন
৯. পরিকল্পনা ও উন্নয়ন পরিদপ্তর ১ পদে ১ জন
১০. যন্ত্রকৌশল বিভাগ ১ পদে ১ জন
১১. প্রকৌশল অফিস ১ পদে ১ জন
১২. বুয়েট-জিডপাস ১ পদে ১ জন
১৩. ডিএইআরএস অফিস ২ পদে ৩ জন
১৪. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ ১ পদে ১ জন
১৫. পানি সম্পদ কৌশল বিভাগ ১ পদে ১ জন

এসব পদের প্রতিটির জন্য রয়েছে আলাদা আলাদা আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। নিয়োগের বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তি দেখুন এখানে—

আবেদনের নিয়ম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফরম https://regoffice.buet.ac.bd/ -এ থেকে আবেদন করতে হবে অথবা সরাসরি গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদনের শেষ সময়: আগ্রহীরা ২০২১ সালের ৫ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।

Developed BY: Shera Digital 360