জমকালো আয়োজনে গায়ে হলুদ সারলেন ন্যান্সি - Shera TV জমকালো আয়োজনে গায়ে হলুদ সারলেন ন্যান্সি - Shera TV

জমকালো আয়োজনে গায়ে হলুদ সারলেন ন্যান্সি

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি আগেই জানিয়েছিলেন, বিয়েটা বেশ জমকালো আয়োজনে সারতে চান এবার। যদিও বেশ ঘরোয়াভাবে গত আগস্টের শেষ সপ্তাহে গীতিকবি মহসীন মেহেদীর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। একেবারের পারিবারিকভাবে আয়োজিত আকদ অনুষ্ঠানে শুধু কাছের মানুষরা উপস্থিত ছিলেন। সম্প্রতি গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। আর কালই হচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এই নবদম্পতি তাদের গায়ে হলুদের বেশকিছু ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায়, বর-কনে দু’জনই সেজেছেন হলুদ সাজে। ন্যান্‌সি পরেছেন হলুদ লেহেঙ্গা।
সঙ্গে মানানসই সাজ। আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছেন দুই পরিবারের সদস্যরাও। এরইমধ্যে এ ছবিগুলোর বিপরীতে শুভেচ্ছা জানাচ্ছেন ন্যান্‌সি ও মেহেদীর শুভাকাঙ্ক্ষীরা। জানা গেছে, আগামীকাল গুলশানের একটি হলে বেশ জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে ন্যান্‌সি-মেহেদীর। পরিবার, শোবিজ অঙ্গনের মানুষ ও সংবাদকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে এ অনুষ্ঠানে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360